রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দু’মাদকব্যবসায়ী আটক : ইয়াবা ও গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০১৮ ইং
আলমডাঙ্গায় দু’মাদকব্যবসায়ী আটক : ইয়াবা ও গাঁজা উদ্ধার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীসহ দু’জনকে আটক করেছে। হারদী গ্রাম থেকে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী এবং ২শ’ গ্রাম গাঁজাসহ ভোগাইল বগাদি থেকে সাইফুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই ইকরাম ও এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ হারদী গ্রামে অভিযান চালিয়ে হারদী ফার্মপাড়ার সাধুর স্ত্রী মাদক ব্যবসায়ী নাসরিনকে আটক করে। আটকের পর তার বাড়ি থেকে ইয়াবা উদ্ধার করে পুলিশ। এছাড়াও উপজেলার ভোগাইল বগাদি গ্রাম থেকে এএসআই মোস্তফা ও এএসআই হামিদ সঙ্গীয় ফোর্সসহ মৃত শাহাদত হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সাইফুল (৩৫) কে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। তাদের নামে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ তাদের চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার