রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় দু’দিনব্যাপী নজরুল মেলা

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০১৭ ইং
কার্পাসডাঙ্গায় দু’দিনব্যাপী নজরুল মেলা
মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হল কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি বিজড়িত আটচালা ঘর প্রাঙ্গনে গতকাল শনিবার বিকালে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে ও বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্রের সার্বিক সহযোগীয় দু’দিন ব্যাপী নজরুল মেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঁশরী প্রধান নির্বাহী কর্মকর্তা ইকরাম, চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ. লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.রবিউল হোসেন, অগ্নিবীনা খুলনা বিভাগীয় সংসদের সাধারন সম্পাদক কবি হোসাইন বিল্লাহ, দর্শনা গনউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, চার্চ অব বাংলাদেশ বল্লভপুর ডিনারী রেভা: শিমসন মজুমদার (ডিন), নজরুল গবেষক অগ্নিবীনা কেন্দ্রীয় সংসসদের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম সিরাজ, নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের সাধারন সম্পাদক নজীর আহমেদ, কার্পাসডাঙ্গা ১নং ওয়ার্ড আ. লীগের সাধারন সম্পাদক জেলা শ্রমিক লীগ নেতা শওকত আলী, আ. করিম,সাজেদুল বিশ্বাস মিঠু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারন সম্পাদক সানাউল কবির শিরিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, অগ্নিবীনা খুলনা বিভাগীয় সম্পাদক কবি হুসাইন বিল্লাহ, সাংবাদিক মেহেদী হাসান মিলন, শরীফ রতন, মোস্তাফিজ কচি, হাশেম রেজা, বিল্লাল, সুলতান জসীম। শিক্ষিকা আকলিমা খাতুন, জেসমিন, কনা। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্রের প্রোগাম অফিসার মু.তরিকুল ইসলাম হাছিব।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার