রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দশমাইলে কলেজছাত্রকে কুপিয়ে জখম : রাজশাহী রেফার

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গার দশমাইলে কলেজছাত্রকে কুপিয়ে জখম : রাজশাহী রেফার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দশমাইলে পূর্ব শত্রুতার জেরে বাবুল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল যুবক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার করেছে । জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইলের দশমী গ্রামের দীঘির পাড়ার আব্দুল করিমের ছেলে বাবুল ইসলামের বন্ধুদের সাথে একই গ্রামের কলোনি পাড়ার মৃত সবুর আলীর ছেলে বাবুর (২৮) তিন বছর আগে ফুটবল খেলা নিয়ে মারামারি হয়। সে সময় বাবুল ও তার বন্ধুরা মিলে বাবুকে মারধর করে। এরই জের ধরে গতকাল বুধবার বাবুল কলেজের পরীক্ষার ফর্ম ফিলআপ করে বাড়ী ফেরার পথে দশমী গ্রামের ব্রিজের নিকট পূর্ব থেকে ওত পেতে থাকা বাবু, শামছুলের তিন ছেলে রিঙ্কু, তারিক, সজীব ও তালাত আলী তার উপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপেতাড়িভাবে কোপাতে থাকে। এসময়ই স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় বাবুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকৎসার জন্য রাজশাহী রেফার করে। এ বিষয়ে আহত বাবুলের বাবা বাদী হয়ে গতকাল সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার