রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনশন ভাঙালেন মন্ত্রী

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৭ ইং
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনশন ভাঙালেন মন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান দাবি বিবেচনার আশ্বাস দেয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের অনশন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন। গতকাল সোমবার বিকেলে মন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠকের পরই কর্মসূচি স্থগিতের ঘোষণা আসে। মন্ত্রীর মিন্টু রোডস্থ বাসভবনে এ বৈঠক হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের পানি ও জুস পান করিয়ে অনশন ভাঙান। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমের কাছে অনশন স্থগিতের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা সাময়িকভাবে আমাদের কর্মসূচি স্থগিত করেছি। মন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে কাল (আজ মঙ্গলবার) থেকেই বেতন বৈষম্য দূরীকরণে কাজ শুরু হবে। প্রয়োজনে এ ব্যাপারে কমিটি করা হবে। আমাদেরও ডাকা হবে। শিক্ষক নেতারা বলেন, যেহেতু মন্ত্রী নিজে আমাদের আশ্বাস দিয়েছেন। তাই সকল নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কর্মসূচি স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, বেতন বৈষম্য কমিয়ে আনার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল ১০টা থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে এ কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে সহকারী শিক্ষকদের ৮টি সংগঠন অংশ নেয়।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার