রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রাথমিকের সহকারী শিক্ষকদের আমরণ অনশন চলছে

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০১৭ ইং
প্রাথমিকের সহকারী শিক্ষকদের আমরণ অনশন চলছে
দাবি না মানলে স্কুলে ফিরবেন না শিক্ষকরা : অনশনে ২৭ শিক্ষক অসুস্থ সমীকরণ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি গতকাল রবিবার দ্বিতীয় দিনের মতো পালিত হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে শনিবার থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন শিক্ষকরা। দ্বিতীয় দিনে গতকাল কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের দাবি ন্যায্য উল্লেখ করে তিনি এ দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যদি জানতাম শিক্ষকদের শহীদ মিনারে এসে অনশন করতে হবে তবে আমি মুক্তিযুদ্ধ করতাম না। গতকাল শিক্ষক নেতারা জানিয়েছেন, অনশনে এ পর্যন্ত ২৭ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল কর্মসূচিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সহকারী সংগঠনের মধ্যে মোহাম্মদ শামছুদ্দীন, নূরে আলম সিদ্দিকী রবিউল, শাহীনুর আল আমিন, তপন কুমার ম-ল শাহীনূর আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আমাদের দাবি একদফা। প্রধান শিক্ষকের এক ধাপ নিচে বেতন স্কেল নির্ধারণ করা। এ দাবি না মেনে নিলে আমরা স্কুলে ফিরে যাবো না। শনিবার সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু হয়। অনেক শিক্ষক রাতে কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান করেন।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার