রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০১৭ ইং
দামুড়হুদায় ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী আটক
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিলসহ ৩ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলো- রুমন (২৬), মানিক (৩০) ও আমিনুল (৩০)। ওসি আকরাম হোসেনের নেতৃত্বে থানা পুলিশ শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এদেরকে আটক সক্ষম হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামে শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান চালায় থানা পুলিশ। এসময় ওই গ্রামের আব্দুল মমিনের ছেলে রুমন ও মৃত.আহব আলীর ছেলে মানিককে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। অপরদিকে, একই রাতে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে পুলিশ ওই গ্রামের মৃত হারুনের ছেলে ফেনসিডিল ব্যবসায়ী আমিনুলকে ২৩ বোতল ফেনডিসডিলসহ আটক সক্ষম হয়। গতকাল শনিবার এদেরকে সংশ্লিষ্ঠ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার