দর্শনা পল্লী বিদ্যুত অফিসের দায়িত্বহীনতায় বিপাকে গ্রাহক
- আপলোড তারিখঃ
২১-১২-২০১৭
ইং
দর্শনা অফিস: দর্শনা পল্লী বিদ্যুতের জোনাল অফিসের কর্মকর্তাদের দায়িত্বহীন আচরনের অভিযোগ উঠেছে। অফিসের কর্মরত এক শ্রেণীর অসৎ কর্মকর্তা/কর্মচারীসহ ও তাদের পোষ্য দালালদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। যার শিকার হতে হচ্ছে সাধারণ গ্রাহকেরা বলেও অভিযোগ রয়েছে। গতকাল সকাল ৮টা থেকে সাবস্টেশনে মেরামত কাজের জন্য বিকাল ৪টা পর্যন্ত সমগ্র দর্শনাও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হয়। পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা আর সেই সাথে সারাদিনে কুয়াশাপূর্ন আবহাওয়ার কারনে সূর্যের দেখা না পাওয়ায় জনজীবনে চরম অচলাবস্থা নেমে আসে। নিয়ম হলো এ ধরনের দীর্ঘ সময় বিদ্যুত সরবরাহ বন্ধ রাখতে হলে পূর্বেই নোটিশ দিয়ে গ্রাহকদের অবহিত করতে হবে। দর্শনা জোনাল অফিস যেটা করেনি বলে সাধারণ গ্রহকেরা অভিযোগ করেছে।
জানা গেছে- দর্শনা জোনাল অফিসের পক্ষ থেকে দায়সারা গোছের মাইকিং করা হয়। পল্লী বিদ্যুত অফিসের বেশ কয়েকজন কর্মকর্তার একান্ত ¯েœহভাজন বিশ্বস্থ ওয়ারিং মিস্ত্রিকে দিয়ে প্রতিবার এই মাইকিং কাজটি সম্পন্ন করা হয়। আর সে প্রতিবারই দর্শনা বাসস্ট্যান্ড থেকে পুরাতন বাজার পর্যন্ত মাইকিং করে কাজ শেষ করে। অথচ পৌরসভার পরানপুর, রামনগর, করিমপুর, ঈশ্বরচন্দ্রপুর, জয়নগর,আজিমপুরসহ বিস্তৃত এলাকার গ্রাহকরা জানতে বিদ্যুত সকাল ৮টা থেকে থাকবে কি থাকবে না।
এবিষয়ে দর্শনা জোনাল অফিসের ইনচার্জ এজিএ (কম) এর অফিসিয়াল মোবাইল নাম্বারে বারবার ফোন দিয়েও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। এবিষয়ে জানতে দর্শনা অফিসের জুনিয়র এজিএমকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে মাইকিং করা ওয়ারিং মিস্ত্রি আমিনের কাছে পৌর এলাকার কোন এলাকায় মাইকিং করা হয়েছে জানতে চাইলে কোন সদুত্তোর না দিয়ে ফোন কেটে দেন।
কমেন্ট বক্স