রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চা’দোকানী চান্দ আলীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

  • আপলোড তারিখঃ ২০-১২-২০১৭ ইং
চা’দোকানী চান্দ আলীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম
চুয়াডাঙ্গায় লাফিয়ে মোটরসাইকেল উঠতে যেয়ে বিপত্তি : অটোরিক্সার রড চোখে ঢুকে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসষ্ট্যান্ডে অটোরিকশার রড চোখে ঢুকে চান্দ আলী (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চান্দ আলী চুয়াডাঙ্গা নুরনগর মাঝেরপাড়ার হবিবার রহমান হবির ছেলে। পরিবারের একমাত্র উপার্জন সক্ষম চান্দ আলীর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। চান্দ আলীর স্ত্রীসহ তার দু’বছরের ছোট্ট ছেলে বাবার মৃত্যুতে পড়েছে অথৈ সাগরে। জানা যায়, চুয়াডাঙ্গা শহরের পুরাতন ঝিনাইদহ বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত চেম্বার ভবনের পাশেই অবস্থিত চান্দ আলীর চায়ের দোকান। গতকাল চান্দ তার বন্ধু সাতগাড়ির টিটুর মোটরসাইকেলে চড়ে দুপুরে বাড়ীতে খেতে যাওয়ার কথা। চান্দ দোকান বন্ধ করে তার বন্ধু টিটুর মোটরসাইকেলে লাফ দিয়ে উঠতে গেলে দোকানের পাশেই একটি অটো সার্ভিসিংয়ের জন্য একটি অটোরিক্সার বডির কটি রড চান্দুর ডান চোখের ভিতরে স্বজোরে ঢুকে যায়। এসময় চান্দ আলী জ্ঞান হারিয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চান্দ আলীকে মৃত ঘোষনা করেন। কয়েকজন প্রতক্ষ্যদর্শী বলেন, চান্দ আলী নিজ দোকান থেকে বের হয়ে তার বন্ধু টিটুর মোটরসাইকেলে লাফ দিয়ে উঠতে গেলে তার বন্ধু টিটু তাল সামলাতে না পারাই পাশেই রাখা একটি অটোরিক্সার বডির রড চান্দ আলীর ডান চোখের ভিতরে ঢুকে যায়। এতে চান্দ আলী রক্তাক্ত জখম হয়। এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক বলেন, চান্দ আলীর হাসপাতালে আসার আগেই মারা গেছে। তার ডান চোখের ভিতরে রড ঢুকে মাথার ব্রেনে আঘাত পাওয়ায় সে মারা যায়। এদিকে, চান্দ আলীর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকার আকাশ বাতাশ ভারি হয়ে আসে। নিহত চান্দ আলীর একটি দুই বছরের ছেলে আছে। পরিবারের একমাত্র অবলম্বন ছিলো চান্দ। নিহতর স্ত্রী তার এই অকাল মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়েছেন। বার বার মূর্ছা যেতে দেখা দেছে। গতকাল এশার নামাজের পর জানাযা শেষে চান্দ আলীর দাফনকার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার