রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শীতে যবুথবু গরিব মানুষের কষ্টের সীমা নেই

  • আপলোড তারিখঃ ২০-১২-২০১৭ ইং
শীতে যবুথবু গরিব মানুষের কষ্টের সীমা নেই
মেঘের আড়ালে সূর্য : তীব্র শীত জেঁকে বসতে শুরু করেছে চুয়াডাঙ্গার জনপদে এসএম শাফায়েত: চুয়াডাঙ্গা জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। আর ঘন কুয়াশার কারণে দিনভর সূর্যের দেখা মেলেনি। দেশের উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চল দিয়ে হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে উত্তরে হাড়কাঁপানো সে হাওয়া অবিরাম দাঁপিয়ে বেড়াচ্ছে সর্বত্র। তীব্র শীত উপেক্ষা করেই সাধ্যমতো গরম পোশাক পরে বাইরে বের হতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে শীতে যবুথবু গরিব মানুষের কষ্টের সীমা নেই। তাদেরকে বাড়িতেই কাটাতে হচ্ছে বেকার সময়। গতকাল মঙ্গলবার সারাদিন বৈরি আবহাওয়ার কারণে রাস্তাঘাটে মানুষ তেমন একটা বের হয়নি। ৪-৫ দিন পর এদিন থেকে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। আর শৈত্যপ্রবাহের প্রভাবে শিশুদের শীতজনিত শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যের দেখা মিললেও তাপমাত্রার খুব বেশি পরিবর্তন আসবে না। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ সামাদুল ইসলাম আরো জানান, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম ও হিমেল হাওয়ার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। এ ধরনের আবহাওয়া বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে। এদিকে জরুরি প্রয়োজন ছাড়া দুপুরের আগে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। ব্যস্ত শহর থাকছে ফাঁকা। মাঝে মাঝে চায়ের দোকানগুলো ভিড় জমে থাকতে দেখা গেছে। আবার শিশু-কিশোরদের রাস্তার ধারে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিল চোখে পড়ার মত। তীব্র শীতে কর্মজীবী মানুষেরা ঠিকমতো কাজ করতে পারছে না। নি¤œ আয়ের মানুষেরা গরম কাপড়ের অভাবে চরম কষ্টের মধ্যে রাত্রিযাপন করছে। রিকশা-ভ্যান চালকরা কাজের জন্য বাইরে বের হলেও শহরের লোকজন কম থাকায় কাজ না পেয়ে ফিরে যেতে হচ্ছে খালি হাতেই। সমাজের বিত্তবানদের কাছে তারা আকুতি জানিয়েছে এই শীতের শুরুতে যদি তাদেরকে কিছু শীতবস্ত্র দেয়া হয় তবে গরীব-অস্বচ্ছল ও নি¤œ আয়ের মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার