রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেশি বেশি রেমিটেন্স প্রদানে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশ যেতে হবে

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০১৭ ইং
বেশি বেশি রেমিটেন্স প্রদানে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশ যেতে হবে
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত : নানা অনুষ্ঠানে বক্তারা নিজস্ব প্রতিবেদক: ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ স্লোগানে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার নানা কর্মসূচী হাতে নেয় জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘বর্তমানে জনশক্তি রপ্তানীতে বাংলাদেশ অনেক এগিয়ে। বৈদেশিক অর্থ দেশে পাঠিয়ে দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রয়েছে প্রবাসীদের। তাই বিদেশ যেতে হলে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। একই সাথে সঠিক নিয়মে বৈধ পথে বিদেশ যেতে হবে, বেশি বেশি রেমিটেন্স প্রদান করতে হবে; তবেই সফলতা আসবে। প্রশিক্ষণ আর বৈধতা ছাড়া ভালো কাজ পাওয়া যায় না।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা জনসংখ্যা অধিদপ্তরের জরিপ কর্মকর্তা নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক- চুয়াডাঙ্গা শাখার সিনিয়র অফিসার শামসুল আলম, টিটিসি’র প্রশিক্ষণার্থী জাহিদ হোসেন। আলোচনা সভায় বক্তারা অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সর্বাত্মক অভিবাসন নীতিমালা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও জেলার শ্রেষ্ট রেমিটেন্স প্রদানকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে এদিন বিকেল ৩টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’তে সংক্ষিপ্ত চলচ্চিত্র/আলোকচিত্র প্রদর্শনী করা হয়। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রবাসে থেকে অর্থ উপার্জন করে যে টাকা আমাদের দেশে পাঠায় তাতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধ বৃদ্ধি পাচ্ছে। এক দিকে তাদের পরিবার উপকৃত হচ্ছে তেমনি দেশের রেমিটেন্সের হার বৃদ্ধি পাচ্ছে। তাদের কারনে দেশ আজ অনেকটা এগিয়ে গেছে। আমরা তাদের সফলতা কামনা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, থানার সেকেন্ড অফিসার এস,আই জিয়াউর রহমান। সমাজ সেবা অফিসার আবু তালেবের পরিচালনায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, পল্লী বিদ্যুতের ডি,জি,এম রমেন্দ্র চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা রাসেদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মাহফুজা খাতুন, পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা পারুলা খাতুন, শিক্ষক মিজু আহম্মেদ, রওশন আরা, জান্নাতুল ফেরদৌস, রেজাউল হক লাবলু, অধ্যক্ষ আব্দুল হাই, উপাধ্যক্ষ শামীম রেজা প্রমুখ। `` মেহেরপুর অফিস জানিয়েছে, `নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে` এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্র্যাক’র মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় জেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। `` ঝিনাইদহ অফিস জানিয়েছে, `নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে` এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে আন্তজার্তিক অভিবাসী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে গতকাল সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার