মঙ্গলবার, ৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিলসহ আলমসাধু আটক : পলাতক তিনজনের বিরুদ্ধে মামলা

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০১৭ ইং
জীবননগরে ফেনসিডিলসহ আলমসাধু আটক : পলাতক তিনজনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: জীবননগরের খয়েরহুদা থেকে ৪২৫ বোতল ফেন্সিডিলসহ একটি আলমসাধু আটক করেছে বিজিবি। গতকাল রবিবার আনুমানিক বেলা ১১টার দিকে খয়েরহুদা গ্রাম থেকে এ মাদকদ্রব্য আটক করা হয়। এ সময় পলাতক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েল করা হয়েছে। বিজিবি জানায়, রবিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড ব্যাটালিয়নের-৬ দর্শনা আইসিপির বিশেষ টহল দলের টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর থানার খয়েরহুদা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় খয়েরহুদা গ্রাম থেকে ৪২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একটি আলমসাধু আটক করে বিজিবি। যার আনুমানিক মুল্য ২ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় দামুড়হুদা উপজেলার সুলতানপুর মৃত জমিদার আলীর ছেলে আব্দুল লতিফ (৩৫), হযরত আলীর ছেলে নজরুল ইসলাম (৩৬) ও জয়নগর গ্রামের ওসমান আলীর ছেলে সাদ্দাম আলীকে (৩১) পলাতক দেখিয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন হাবিলদার শওকত আলী।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের গাংনীতে অসুস্থ মাদক ব্যবসায়ী স্বামীকে ছেড়ে দিয়ে