শুক্রবার, ১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিক ও দিলীপ কুমার আগরওয়ালা সংবর্ধিত

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৭ ইং
আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিক ও দিলীপ কুমার আগরওয়ালা সংবর্ধিত
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে জেলার দুই কৃতিসন্তান নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র সভাপতি আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিক ও দ্বিতীয়বারেরমত এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হওয়ায় বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে সংবর্ধনা প্রদান করেছে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে সংবর্ধিত দু’অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘সংবর্ধিত দু’অতিথির সাথে প্রথম যেদিন দেখা হয়েছে এবং তাদের ব্যাপারে শুনেছি সেদিনই বুঝেছি কিছু সম্ভব। আপনারা তাদের সাথে থাকলে তাঁরাই চুয়াডাঙ্গা জেলার উন্নয়নে এগিয়ে আসবে।’ `` সংবর্ধিত অতিথি বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র সভাপতি আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, ‘আপনার মেয়ে নিরাপদে স্কুল-কলেজে যেতে পারবে না, আপনার সন্তান মাদকাসক্ত হয়ে নিঃশেষ হয়ে যাবে, আপনার সামনে ছোট্ট বাচ্চা একটা মেয়েকে বিয়ে দিয়ে দেয়া হবে এমন চুয়াডাঙ্গা আমরা দেখতে চাই না। ২৩ বছরে আমি সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটিকে পরিবর্তন করে দিয়েছি। চুয়াডাঙ্গাতেও সে পরিবর্তন দেখতে চাই। এজন্য আমার দ্বায়বদ্ধতা থেকে যা কিছু করার আমি তা করতে চাই। আমি রাজনীতি করিনা, রাজনীতি বুঝিনা আর ভবিষ্যতেও রাজনীতি করতে চাইনা। এ জন্য আমি এমপি বা মন্ত্রীও হতে চাই না। চুয়াডাঙ্গাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজীবন আমি চেষ্টা করে যাবো; আর তা অগোচরেই করব। প্রশাসনকে জনবান্ধব দাবি করে বলেন, ‘একটা সময় ছিল ডিসি-এসপিদের কাছে যাওয়াটা তাদের সাথে দেখা করা বিরাট ব্যাপার ছিল। আর এখন উনারা আপনাদের কাছে এসেছে। এখন আপনি চাইলেই ডিসি-এসপি’র সাথে দেখা করতে পারেন; কথা বলতে পারেন। চুয়াডাঙ্গার সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবি’র তিনপদে ভালো কর্মকর্তা পেয়েছে চুয়াডাঙ্গাবাসী। এ পাওয়াটাকে কাজে লাগিয়ে তাদের পারস্পরিক সহযোগিতা নিয়ে উন্নয়ন কাজে এগিয়ে যেতে হবে।’ ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ৫ হাজার টাকা দিয়ে এগিয়ে আসুন আমি ৫০ হাজার টাকা দেব। ভালো কাজ শুধু টাকা দিয়ে হয়না, ভালো পরামর্শ দিয়েও হয়। আপনারা যারা ধর্ণাঢ্য ব্যাক্তি আছেন তাদের উচিৎ ২০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনে অগোচরে প্রতিবেশী দরিদ্রের ঘরে গিয়ে দিয়ে আসা। আপনারা যদি আমার সাথে থাকনে তবে ভালো। আর না থাকলে আমি আমার পথে একাই চলবো। চুয়াডাঙ্গার যদি কিছু পরিবর্তন করতে পারি তবে আমি শান্তি পাই। চুয়াডাঙ্গাকে দেশের নম্বর ওয়ানে দেখতে চাই।’ `` দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘শুধু নিতে নয়; মানুষকে কিছু দিতে হবে- এ মানসিকতা আমাদের সবাইকে তৈরী করতে হবে। ভালো কাজে কাউকে এগিয়ে আসতে হয় না; প্রথমে নিজেকে উদ্যোগ নিতে হয়। দেখবেন একটা ভালো কাজে একাধিক মানুষ দাড়াবে আপনার পাশে। চুয়াডাঙ্গায় কথা বলার মানুষ আছে, কাজ করার মানুষ নেই। আসুন সবাই এক হয়ে কাজ করি। দেখবেন কেমন বদলে যায় একটা জেলা। এ ক্ষেত্রে আমার অবস্থান থেকে যা যা করার দরকার আমি করব।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল মো. ইমাম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শাহরিন মালিক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন। এ ছাড়াও চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র সকল সদস্য, সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বক্তব্য পর্ব শেষে সংবর্ধিত অতিথি বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র সভাপতি আলহাজ্জ্ব সাহিদুজ্জামান টরিক’র হাতে ক্রেস্ট তুলে দেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র পরিচালক নীল রতন সাহা এবং দ্বিতীয়বারেরমত এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হওয়ায় বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র পরিচালক সালাউদ্দীন মো. মর্তুজা।


কমেন্ট বক্স
notebook

শৈলকূপার এক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গাল টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি