শুক্রবার, ১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘সততা আমাদের শক্তি’ থিম সং’র সাথে পত্রিকা প্রকাশনার ভিডিও ফুটেজ প্রদর্শন : আতশবাঁজির রঙিন আলোর ঝলকানি বাড়িয়ে দিল আনন্দের মাত্রা

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৭ ইং
‘সততা আমাদের শক্তি’ থিম সং’র সাথে পত্রিকা প্রকাশনার ভিডিও ফুটেজ প্রদর্শন : আতশবাঁজির রঙিন আলোর ঝলকানি বাড়িয়ে দিল আনন্দের মাত্রা
দৈনিক সময়ের সমীকরণ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন : মাদক নির্মূলে সকলের সহযোগিতা চাইলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন অতিথির আসন ছেড়ে খোলামেলা আড্ডায় মাতলেন বিশিষ্টজনেরা; শিল্পীদের গানের তালে নাচলেন মুখরিত দর্শক নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান যেন সব শ্রেনীর মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিলো গত সোমবার। দৈনিক সময়ের সমীকরণের প্রতিনিধিদের মিলন মেলায় পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়, বিজিবি-৬ পরিচালক, পুলিশ সুপার ব্যস্ত থাকায় তাঁর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা পৌর মেয়র, পত্রিকার প্রধান উপদেষ্টা, এফবিসিসিআইয়ের পলিচালকসহ পত্রিকার সাথে সংশ্লিষ্টরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেন। উপস্থিত সকলে ছিল আনন্দে প্রায় আত্মহারা। প্রতিনিধিদের সফল কাজের পুরস্কার প্রদানে তাদের খুশির মাত্রা বেড়ে আকাশ ছুঁই ছুঁই। এ চিত্র ছিলো গত সোমবার চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত পাঠক প্রিয় দৈনিক সময়ের সমীকরণের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে। ওইদিন সকাল থেকে রাত অবধি চলে এ অনুষ্ঠান। সন্ধ্যায় আতশবাঁজি উৎসবে মেতে ওঠে গোটা শহর। ঘন্টাব্যাপী আতশবাঁজির মুর্হূমুর্হূ শব্দে আনন্দের মাত্রাটা আরো বৃদ্ধি পায়। বর্ষপূর্তি উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে দিবসটি পালন করে দৈনিক সময়ের সমীকরণ পরিবার। প্রতিনিধিদের চমক থাকে তাদের কাজের ওপর পুরস্কার বিতরণ। অনুষ্ঠান সূচীর প্রথমার্ধে প্রধান কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহীদ হাসান চত্বর হয়ে কবরী রোড থেকে পত্রিকার প্রধান কার্যালয় পুলিশ পার্ক লেনে অবস্থিত পুলিশ পার্কে গিয়ে শেষ হয়। শুরু হয় আলোচনা সভা। পত্রিকার দীর্ঘায়ু কামনা করে স্বাগত বক্তব্য। এরপরেই প্রতিনিধিদের সফল কাজের পুরস্কার প্রদানের ঘোষণা দেন অনুষ্ঠানের সঞ্চালক পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। ব্যতিক্রম এধরণের পুরস্কার প্রদানে উপস্থিত সকলেই আনন্দ প্রকাশ করেছেন। অনেকেরই চোখ উঠেছে চড়ক গাছে। ঘোষণার পর একে একে কর্মকান্ডে সফল প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সেরা সংবাদ পরিবেশন ক্যাটাগরীতে পুরস্কার অর্জন করেছেন দর্শনা অফিসের ব্যুরো প্রধান আওয়াল হোসেন, অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরীতে জৈষ্ঠ্য প্রতিবেদক উজ্জল মাসুদ, ক্রীড়া বিভাগে নিজস্ব প্রতিবেদক এস.এম. শাফায়েত ও আলোচিত সংবাদ ক্যাটাগরীতে নিজস্ব প্রতিবেদক আফজালুল হক। প্রত্যেককে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার স্বরুপ প্রদান করা হয়। পত্রিকার সকল প্রকার বিল সময় মত পরিশোধ করার জন্য মুজিবনগর ও দর্শনা অফিসকে পুরস্কৃত করা হয়। বিল প্রদানে ১ম স্থান অধিকার করে মুজিবনগর অফিস। পুরস্কার প্রহণ করেন দর্শনা অফিসের সহকারি ব্যুরো প্রধান ওয়াসিম রয়েল। ১ম স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করেন মুজিবনগর অফিস প্রধান মুনশী মোকাদ্দেস হোসেন ও সহকারি প্রধান শের খান। এরপর বিক্রয় প্রতিনিধির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দৈনিক সময়ের সমীকরণের সেরা বিক্রয় প্রতিনিধি নির্বাচিত হোন হাসানুজ্জামান হাসান। বিক্রয় প্রতিনিধি হাসানের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের সমীকরণের আলমডাঙ্গা অফিস প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজম, বিক্রয় প্রতিনিধি ফকির চাঁদ প্রমূখ। দামুড়হুদা উপজেলা এলাকায় কর্মরত নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান কাজল ও শামসুজ্জোহা পলাশ, কার্পাসডাঙ্গা প্রতিনিধি সুলতান জসিম ও রাশিদুল ইসলাম, কুড়ুলগাছি প্রতিনিধি আহাদ আলী, বিক্রয় প্রতিনিধি সদু প্রমূখ। দর্শনা অফিস প্রধান আওয়াল হোসেন, সহকারি প্রধান ওয়াসিম রয়েল। জীবননগর অফিস প্রধান জাহিদ বাবু, সহকারি প্রধান মিথুন মাহমুদ, জীবননগর শহর প্রতিনিধি সঞ্জয়, ফটো সাংবাদিক রকি, বাঁকা প্রতিনিধি আরিফুল ইসলাম, হাসাদহ প্রতিনিধি ওমিদুল ইসলাম, দত্তনগর প্রতিনিধি আব্দুর রহমান, উথলী প্রতিনিধি আহমাদ সগীর, নেপা প্রতিনিধি ওবাইদুর রহমান ও আব্দুল মোমিন। মেহেরপুর অফিস প্রধান মেহের আমজাদ, সহকারি প্রধান মাসুদ রানা, বারাদি প্রতিনিধি হামিদুল ইসলাম, বাবু, সাজ্জাদ হোসেন। মুজিবনগর অফিস প্রধান মুনশী মোকাদ্দেস হোসেন, সহকারি প্রধান শের খান, সরোজগঞ্জ প্রতিনিধি ইকরামুল হক, তিতুদহ প্রতিনিধি আকিমুল ইসলাম। ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের সর্বাধিক পাঠক নন্দিত পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্টজনদের আগমনে এক নতুন মাত্রা যোগ করে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান জিপু চৌধুরির হঠাৎ আগমন ঘটে অনুষ্ঠানে। এ সময় হাজী আলী আজগর টগর সময়ের সমীকরণের প্রধান পৃষ্ঠপোষক সাহিদুজ্জামান টরিক, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও বার্তা সম্পাদক হুসাইন মালিকের হাতে ফুল দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান জিপু চৌধুরিও এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ১১ডিসেম্বর সোমবার সময়ের সমীকরণের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যায় মিলিত হন এ দু’জন রাজনৈতিক ব্যক্তিত্ব। `` হাজী আলী আজগর টগর সমীকরণের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিক্রিয়ায় বলেন, সময়ের সমীকরণ তৃতীয় বর্ষে পর্দাপন করছে যেনে আমি অত্যন্ত আনন্দিত। চুয়াডাঙ্গা থেকে সমীকরণই একমাত্র পত্রিকা যেটি শুধুমাত্র অপরাধ, অনুন্নয়ন বিষয়ক সংবাদ সংবাদ প্রকাশের ভিত্তি থেকে বেরিয়ে এসে উন্নতি ও সাফল্যর সংবাদ পাঠকদের কাছে পরিবেশন করে। সে এ পত্রিকার সর্বাঙ্গিন উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন। অপরদিকে পৌর মেয়র ওবায়দুর রহমান জিপু চৌধুরি তার প্রতিক্রিয়ায় জানান, সময়ের সমীকরণ পত্রিকা নির্ভুলভাবে সংবাদ প্রকাশ করে। সমীকরণ পরিবারের সকল সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে পত্রিকাটির আরো উন্নতি সাফল্য কামনা করেন। পুলিশ সুপার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, ‘এ অঞ্চলের বহুল প্রকাশিত এ পত্রিকাটি সব সময় নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলা ছাড়াও এ জেলার প্রতিটা ভালো কাজের সাথে জড়িত আছে। বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মহোদয় চুয়াডাঙ্গা জেলার মাদকমুক্ত করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন মাদকের ব্যাপারে কোন ছাড় দেবেন না। তার এই মাদক বিরোধী কাজে যথাযোগ্য ভাবে সহযোগিতা করছে এই পত্রিকাটি। এসময় তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি এ পত্রিকার সকল সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন নিয়ে কাজ করবে।’ `` দৈনিক সময়ের সমীকরণের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি আয়োজনে আনন্দের কমতি ছিলো না। বিশিষ্টজনদের মিলনমেলায় আড্ডা উৎসব ও শিল্পীদের মনোমুগ্ধকর গান পরিবেশনার মধ্যে দিয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ জমে ওঠে। গত সোমবার সময়ের সমীকরণের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময়ের সমীকরণের ‘সততা আমাদের শক্তি’ থিম সং ও পত্রিকা প্রকাশনার ভিডিও ফুটেজ প্রদর্শনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। বাংলাদেশ বিজনেস চেম্বারস অব সিঙ্গাপুরের সভাপতি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকসহ অনুষ্ঠান উপভোগ করতে আরো যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যপক ও লেখক, প্রাবন্ধিক, কথা সাহিত্যিক, সমালোচক মনজুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, ডায়ামন্ড ওয়ার্ল্ড ও এফবিসিআই এর পরিচালক বাবু দিলিপ কুমার আগারওয়ালা, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপুসহ বিভিন্ন সরকারী-বেসরকারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় অতিথিদের জন্য মঞ্চের সামনে রাখা ভিআইপি চেয়ার রেখে দর্শক গ্যালারির মাঝখানে বসে দর্শকদের সাথে অনুষ্ঠান উপভোগ করেন। বিশিষ্টজনদের মিলনমেলায় অনুষ্ঠানে অতিথিদের আড্ডা উৎসবে মেতে থাকতে দেখা যায়। `` স্টার গ্রুপ চুয়াডাঙ্গার পরিবেশনায় ‘ও আমার দেশের মাটি’ সমবেত সংগীত দিয়ে মুল অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় ও জেলার বাইরে থেকে আগত শিল্পীরা তাদের মনোমুগ্ধকার গান উপহার দিয়ে আমন্ত্রিত অতিথি ও দর্শকদের মন আকৃষ্ট করেন। শিশু শিল্পী শুভেচ্ছা-ইফাদ ও তার দলের পরিবেশনায় নান্দনিক নৃত্যু উপহার দেয়। শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে গান পরিবেশন করেন জান্নাতুল নাঈম রিপা, শান্ত, টিটু খান, মাম্পি, বিপাশা, সাগর, শেখ ফরিদ আহমেদ, লিটন, কুষ্টিয়া থেকে আগত কর্তা বাউল ও হাসিব কোরাইশি। বার্তা সম্পাদক হুসাইন মালিকের উপস্থাপনায় অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।


কমেন্ট বক্স
notebook

শৈলকূপার এক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গাল টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি