শুক্রবার, ১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী ইব্রাহিম গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১২-১২-২০১৭ ইং
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী ইব্রাহিম গ্রেফতার
মেহেরপুরের ইসলামনগরে অপহরণ ও হত্যা মামলায় বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগরে অপহরণ ও হত্যা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালে ইসলামনগরের আব্দুল হাকিমের ছেলে কুদ্দুসকে একই গ্রামের ইউসুফের ছেলে ইব্রাহিম ও রফিক, মজিবারের ছেলে লোকমান, শফিউল্লার ছেলে মোমিন, সুলতানের ছেলে নুর মোহাম্মদ কেরাম বোর্ড খেলার নাম করে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী বিনা খাতুন বাদী হয়ে তৎকালীন গাংনী থানায় একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সময়ে রফিক, লোকমান, মমিন ও নুর মহাম্মদ আদালতে উপস্থিত থাকায় মেহেরপুর বিজ্ঞ দায়রা জজ গত ১৩/৯/৯৮ ইং তারিখে তাদেরকে বেকসুর খালাস প্রদান করে এবং ইব্রাহিম দীর্ঘদিন যাবৎ পলাতক থাকায় তার অনুপস্থিতে দন্ডবিধি ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করে। ইব্রাহিম হত্যা মামলার পর দীর্ঘদিন প্রবাস যাপনের পর বছর খানেক আগে দেশে ফিরে আতœগোপন করে থাকে। গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাবলু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ইব্রাহিমকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।


কমেন্ট বক্স
notebook

শৈলকূপার এক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গাল টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি