দেশে সরকারিভাবে প্রথমবারের মত আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: `সবাই মিলে গড়বো দেশ, দূনীতি মুক্ত বাংলাদেশ` `আসুন, দূনীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই` এই সেøাগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যপক সিদ্দিকুর রহমানের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এস এম ই¯্রাফিল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দুর্নীতি বাংলাদেশের অন্যতম জাতীয় সমস্যা। দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, সুশাসন ও সার্বিকভাবে ইতিবাচক সমাজ পরিবর্তনের পথে দুর্নীতি এক কঠোর প্রতিবন্ধক। দূর্নীতি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর অন্যতম হচ্ছে জনগণের মধ্যে নৈতিকতাবোধ জাগিয়ে তোলা। এখন এটি জাতীয় দিবস টেকশই উন্নয়নের লক্ষ্যমাত্রার একটি লক্ষ্য, তাই আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এক মানব বন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের শ্লোগান ছিল ’আসুন দূর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’। গতকাল বেলা ২টার দিকে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা শাখার দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দঃ শাহ আলম মন্টু ও সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন শিক্ষক ওয়াজেদ আলী। উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য ওয়াহিদা খাতুন, আমিরুল ইসলাম, শাফায়েতুল ইসলাম, আবু সাইদ, শিক্ষক হাসানুর রহমান ও শেফা ম্যাডামসহ শিক্ষকবৃন্দ। দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো-বাঁচবে দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ সভা কক্ষে দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল গফুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপাধ্যক্ষ জিন্নাত আলী, কার্পাসডাঙ্গা কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বশীর আহমেদ।

জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেইন বাসস্ট্যান্ডে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা বিলকিস। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন শিক্ষক আ. সামাদ, যাদব কুমার প্রমানিক, সাংবাদিক জাহিদ বাবু, মিঠুন মাহমুদ, সিএ সালাউদ্দিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমআর বাবু।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান, সদস্য নুরুল আহমেদ প্রমুখ। পরে সেখানে দুর্নীতি প্রতিরোধে গণস্বাক্ষর করা হয়।
গাংনী অফিস জানিয়েছে, ‘দেশ প্রেমে শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ শোøাগানের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দুপুর ১২টার সময় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) দেলোয়ার হোসেন, মেহেরপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি একেএম শফিকুল আলম। এসময় গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামরুল হাসান বিপ্লব। এচাড়া সরকারী কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।