বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মসজিদের ফলক উন্মোচন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৭ ইং
মসজিদের ফলক উন্মোচন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার
চুয়াডাঙ্গার সাদেক আলী মল্লিকপাড়ায় বায়তুল নাজাত জামে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিক পাড়ায় বায়তুল নাজাত জামে মসজিদ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর ফলক উন্মোচন করে মসজিদের উদ্বোধন করেন তিনি। মসজিদ নির্মাণের জন্য জমি দান করেছেন শহীদ মুক্তিযোদ্ধা জামসেদ আলীর স্ত্রী হোসনে আরা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আলমগীর হোসেন (খোকা)। বিশেষ অতিথি ছিলেন এড. রফিকুর রহমান, মো. হাবিল হোসেন জোয়ার্দ্দার, মো. আহসান হাবিব খোকা, আব্দুল রহিম, এড. খালেক, মো. হুমায়ন কবির, বকুল, নিপ্পন, আজাদ, মজিদ, রমজান, জুয়েল, বাবু, পাভেল, আক্তার, টুটুল, আনিছ, খান জাহান, মো. ইসরাফিল, তাজু, আল আমিন, ফিরোজ, চুম্মা, আরিফ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন। উদ্বোধন অনুষ্ঠান শেষে সেখানেই মাগরিবের নামাজ আদায় করেন তিনি।


কমেন্ট বক্স
notebook

শোবার ঘরে ঢুকে পড়লো মাদকবাহী প্রাইভেট কার