বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিজিবির অভিযানে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিজিবির অভিযানে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর ও জয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার রাত আনুমানিক ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল বারেক শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় নাস্তিপুর হাইস্কুল মাঠ নামক স্থান হতে ৬২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ হাজার ৮০০ টাকা। অপরদিকে, গত রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় জয়নগর বিএসপি মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত ১১০ বোতল ভারতীয় ফেনসিডিলের সর্বমোট মুল্য ৪৪ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


কমেন্ট বক্স
notebook

শোবার ঘরে ঢুকে পড়লো মাদকবাহী প্রাইভেট কার