বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভ্রাম্যমাণ আদালত : দায় স্বীকার না করায় একজনকে থানায় সোপর্দ : দু’জনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৭ ইং
ভ্রাম্যমাণ আদালত : দায় স্বীকার না করায় একজনকে থানায় সোপর্দ : দু’জনের জেল-জরিমানা
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ফেনসিডিল প্যাথেডিন ও ইয়াবাসহ ১২ জন আটক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা ও সদর থান পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকব্যবসায়ীসহ কয়েকজন সেবনকারীকে আটক করেছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা শহরতলী দৌলৎদিয়াড় দক্ষিনপাড়া ও সমবায় নিউ মার্কেটের পাশে ইমারজেন্সী রোড থেকে ভিন্ন ভিন্ন সময়ে এদেরকে আটক করা হয়। এসময় আটককৃত মাদকব্যবসায়ীদের কাছ থেকে ৫ এ্যাম্পুল প্যাথেডিনসহ ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীসহ সেবনকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাদিয়ে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। জানা যায়, গতকাল বিকাল সাড়ে ৩টার চুয়াডাঙ্গা সময় সদর থান পুলিশ চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের পাশে ইমারজেন্সী রোড এলাকায় জৈনক আব্দুল্লাহ সিটি টাওয়ারের সামনে অভিযান চালিয়ে পৌর এলাকার ইসলামপাড়ার রতন আলী ও জীবননগর বাসস্টান্ড এলাকার আমির খসরুকে ৫ এম্পুল প্যাথেডিনসহ আটক করে। অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ দৌলৎদিয়াড় দক্ষিনপাড়ায় অভিযান চালিয়ে অভিযানকালে সেলিমের বসতবাড়ি থেকে তার ছেলে জনিসহ একই এলাকার আব্দুল্লাহ, মোমিন ও শুকুর আলীকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল সাড়ে ৩ টার সময় চুয়াডাঙ্গা সদর থান পুলিশের এসআই প্রসাদ কুমার চাকীসহ সঙ্গীয় অফিসার চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের পাশে ইমারজেন্সী রোড এলাকায় জনৈক আব্দুল্লা সিটি টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পৌর এলাকার ইসলামপাড়ার ভাগ্যবানের ছেলে রতন আলী (২৫) ও জীবননগর বাসস্ট্যান্ডপাড়া এলাকার রমজান আলীর ছেলে আমির খসরুকে (২৩) আটক করে। এসময় আটককৃত আসামীদের শরীর তল্লাশি করে ৫ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। `` অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রাত ৮টার পর চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় দক্ষিনপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একই এলাকার সেলিম আলীর বসতবাড়ি থেকে তার ছেলে জনি (২৬), একই এলাকার মৃত চাদ আলীল ছেলে আব্দুল্লাহ (২২), কালামের ছেলে মোমিনসহ একই এলাকার নাসীর উদ্দীনের ছেলে শুকুর আলীকে (২৭) আটক করে। এসময় এদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। দর্শনা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা সদরের আকন্দবড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিলসহ তারিফ ও ফরহাদ নামের দু’যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যার দিকে আকন্দবাড়িয়া ঈদগার সামনে থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তারিফ (২৪) আকন্দবাড়িয়া গ্রামের তামালতলাপাড়ার আবুবক্করের ছেলে ও ফরহাদ একই গ্রামের মাঝপাড়ার সাহাবুদ্দিনের ছেলে। বেগমপুর পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এএসআই সুমন ও এএসআই মেহেদীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের ঈদগার পাশে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ৪ বোতল ফেন্সিডিলসহ একই গ্রামের তারিফ ও ফরহাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে, দর্শনা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নাছিমা আক্তার (৪০) নামের এক মহিলা আটক হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার না করায় থানায় প্রেরন করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশের এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে এএসআই মনিরুল ইসলাম, মহিলা পুলিশ এএসআই সুলতানা রাজিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা হল্ট চাঁদপুর টাওয়ারপাড়ায় এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় পান্জাব কানার স্ত্রী নাছিমা আক্তার (৪০) নামের এক মহিলাকে হাসিবুলের দোকানের পিছন থেকে ৫০ গ্রাম গাজাসহ আটক করে পুলিশ। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের জন্য উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে খবর দিলে তিনি ঘটনাস্থলে আসেন এবং আদালত পরিচালনা করেন। এসময় নাছিমা আক্তার আদালতে তার অপরাধ স্বীকার না করলে তাকে থানায় প্রেরণ করেন এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানায় পুলিশ। জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক বিক্রি করার অপরাধে একজনকে একমাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর ব্যক্তিকে তিনহাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকালে মাদকদ্রব্য আইনে দু’জন মাদকব্যবসায়ীর মধ্যে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর একজন মাদকব্যবসায়ীকে তিন হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা। জীবননগর উপজেলায় পৃথক দুটি স্থানে গতকাল বিকালে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে আটক করে আটককৃত মাদকব্যবসায়ীরা হলো, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের লাল চাঁনের ছেলে মনিরুল ইসলামকে মাদকব্যবসার দায়ে তিন হাজার টাকা জরিমানা ও একই উপজেলার সীমান্ত ইউনিয়নের মৃত ওহাব বক্স মন্ডলের ছেলে সরোয়ারকে মাদক ব্যবসার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে, জীবননগর থানা পুলিশের অভিযানে ১৫পিচ ইয়াবাসহ একজন মাদকব্যবসায়ী আটক হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার সময় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের নির্দেশে এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার হাসাদহ বাজারে অভিযান চালিয়ে হাসাদহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাদকব্যবসায়ী আসাদের (২৮) দেহতল্লাশী করে ১৫পিচ ইয়াবাসহ তাকে আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

শোবার ঘরে ঢুকে পড়লো মাদকবাহী প্রাইভেট কার