বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২০১০ সালের পূর্বে জন্মগ্রহনকারীরা নিবন্ধন করতে পারবে না

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৭ ইং
২০১০ সালের পূর্বে জন্মগ্রহনকারীরা নিবন্ধন করতে পারবে না
জন্ম নিবন্ধন জটিলতায় অভিভাবকদের সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক: জন্ম নিবন্ধন জটিলতায় চুয়াডাঙ্গায় অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভায় জন্ম নিবন্ধন করতে আসা অভিভাবকদের সমস্য জটিলতার সমাধানকল্পে গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদের সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ, নেজারি ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন, পৌর মেয়র ওবায়দুর রহমান জিপু চৌধুরি। সভায় জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০১৭ সম্পর্কে অভিভাকদের সামনে আলোকপাত করা হয়। আইন অনুযায়ী পাঁছ বছরের পূর্বে যারা জন্মগ্রহন করেছে তাদের জন্ম নিবন্ধন বা সংশোধন করার কোন সুযোগ নেই। পৌর মেয়র ওবায়দুর রহমান জিপু চৌধুরি বলেন, আমাদের পৌরসভায় জন্মনিবন্ধন করতে আসা অভিভাবকরা সমস্যায় পড়ছেন তবে এটা পৌরসভার পক্ষ থেকে কিছু হচ্ছেনা। সরকারের নতুন আইনের ফলে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

শোবার ঘরে ঢুকে পড়লো মাদকবাহী প্রাইভেট কার