বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৬ জনকে আদালতে সোপর্দ

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৭ ইং
গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৬ জনকে আদালতে সোপর্দ
দামুড়হুদার দর্শনায় মডেল থানা পুলিশের পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ চার মাদকব্যবসায়ী ও দু’জন মাদকসেবিকে আটক করেছে। আটককৃতরা হলো- জনি (২৮), মেজবাহ (১৮), মনজুরুল জাহিদ (৩৩), তৌহিদুজ্জামান তৌহিদ (২৮), শরিফুুল (৪০) এবং ওহিদুল ইসলাম (৩০)। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের আ. রহমানের ছেলে, মেজবাহ দামুড়হুদার মদনা গ্রামের শরিফুল ইসলামের ছেলে, মনজুরুল জাহিদ চুয়াডাঙ্গা পলাশপাড়ার আবু হোসেন জিন্নার ছেলে, তৌহিদুজ্জামান তৌহিদ চুয়াডাঙ্গা গুলশানপাড়ার আবু জাফর ওরফে মন্টুর ছেলে, শরিফুল চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালপাড়ার সামছদ্দীনের ছেলে এবং ওহিদুল চুয়াডাঙ্গা বেলগাছির ঈদগাপাড়ার মৃত খোদা বক্সের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই বাকীর নেতৃত্বে এসআই তপন, এএসআই মহিউদ্দীন, এএসআই এজাজ, এএসআই সবেদ গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা যাত্রী ছাউনির সামনে থেকে জনি (২৮) ও মেজবাহকে (১৮) আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল ফেন্সিডিলসহ উদ্দার করা হয়। এরপর রাত ১০টার দিকে এসআই তপন এবং এএসআই মহিউদ্দীন মনজুরুল জাহিদ ও তোহিদুজ্জামানকে তৌহিদকে ৭০ গ্রাম গাঁজাসহ এবং শরিফুল এবং ওহিদুলকে মদপ্য অবস্থায় দর্শনা বাসষ্ট্যাড এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গতকাল দুপুরে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

শোবার ঘরে ঢুকে পড়লো মাদকবাহী প্রাইভেট কার