মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৬ ইং
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। গতকাল শনিবার বেলা ৩টা ২৫ মিনিটে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাঁকে আটক করা হয়। তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার টাঙ্গাইল থানার আদি টাঙ্গাইল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আজাদ বুখারী।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (আইসি) মোহাম্মদ তুহিন জানান, ভারতে যাওয়ার সময় ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

তবে আটক ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য এবং আটকের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সরকারি গার্লস স্কুলে এইচপিভি টিকার সচেতনতামূলক অভিভাবক সমাবেশ