দর্শনা রেলবাজারে একটি দোকানের টিনের চাল খুলে প্রায় আড়াই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক আবুল কালাম জানান, গত শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে চোরেরা দোকানের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
তিনি আরও জানান, গত কয়েকদিনের মধ্যে দর্শনা রেলবাজারে দোকানের তালা ভেঙে এবং দোকানের ছাউনির টিন খুলে দুই দফায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিমেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলেও চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে চোর চক্রকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দর্শনা অফিস