রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা-মুজিবনগর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শিশু ইউলাদের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২৬ ইং
দর্শনা-মুজিবনগর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শিশু ইউলাদের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ইউলাদ হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। ইউলাদ প্রতাপপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। 


ইউলাদের বাবা জানান, শুক্রবার তিনি মসজিদে নামাজ পড়তে যান। এসময় তার ছেলে ইউলাদ মসজিদে গিয়ে বাবাকে না পেয়ে বাড়ির দিকে ফিরছিল। পথে দর্শনা-মুজিবনগর মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে দর্শনা তরফদার ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে শনিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে প্রতাপপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ