রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দল থেকে পদ্মবিলা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইনসার আলীকে বহিষ্কার

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২৬ ইং
দল থেকে পদ্মবিলা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইনসার আলীকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন কর্মকাণ্ডে দলবিরোধী আচরণের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইনসার আলীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ডবিরোধী কার্যকলাপের কারণে ০৭ নং পদ্মবিলা ইউনিয়ন শাখা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ৪ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইনসার আলীকে অদ্য ১৬/০৫/২০২৬ খ্রি. থেকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো। পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।


উল্লেখ্য থাকে যে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সেই সাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ইনসার আলীর সাথে যেকোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ