ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চুয়াডাঙ্গা জেলা নির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে| গতকাল শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়| বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার মো. ইমামুল হক স্বাক্ষর করেন|
এর আগে গত ১২ মে আইডিইবি চুয়াডাঙ্গা জেলা নির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের জন্য তফসিল ঘোষণা করা হয়| তফসিল অনুযায়ী ১৩ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৪ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রির সময় নির্ধারণ করা হয়েছিল| বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত সময়ের মধ্যে ১৭টি পদের মধ্যে ১৫টি পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র বিক্রি হয়| বাকি দুইটি পদের বিপরীতে দুইটি করে মনোনয়নপত্র বিক্রি করা হয়|
তবে ১৫ মে (গতকাল) স্থানীয় ˆদনিক সময়ের সমীকরণ ও ˆদনিক মাথাভাঙ্গা পত্রিকায় চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটির সব কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে- মর্মে সংবাদ প্রকাশিত হয়| এর পরিপ্রেক্ষিতে জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিবদের পরামর্শক্রমে নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে|
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি আইডিইবি কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে| কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী করণীয় সম্পর্কে সদস্য প্রকৌশলীদের জানানো হবে|
নিজস্ব প্রতিবেদক