শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদ্রাসায় সিলিং ফ্যান ও টিন বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় মাদ্রাসায় সিলিং ফ্যান ও টিন বিতরণ

চুয়াডাঙ্গায় কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট লাঘবে একজন বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭টি সিলিং ফ্যান ও একটি ঘর মেরামতের জন্য ২ বান টিনসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আল-কুরআন আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে এসব অনুদান তুলে দেওয়া হয়। এসময় একজন বাংলাদেশ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও তরুণ সমাজসেবক আ. মান্নান বলেন, চুয়াডাঙ্গায় অতিরিক্ত তাপমাত্রার কারণে শিশু শিক্ষার্থীদের ক্লাস করতে অনেক কষ্ট হচ্ছিল। বিষয়টি জানতে পেরে মাদ্রাসা সরেজমিনে পরিদর্শন করি এবং পরে ফাউন্ডেশন কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।


তিনি আরও বলেন, বর্তমান তীব্র গরমে ফ্যান ছাড়া ক্লাস করা ছোট ছোট শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর। তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই সামান্য প্রয়াস। মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা ইকবাল মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে শিশুরা গরমে কষ্ট পাচ্ছিল। তীব্র তাপমাত্রার কারণে অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকত। এই ফ্যান ও টিন পেয়ে এখন শিক্ষার্থীরা অনেক স্বস্তিতে পাঠ গ্রহণ করতে পারবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশবাদী ও সেবামূলক সংগঠন মানবতার জন্য সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিন সরকার, যুগান্তর সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আরাফাত রহমানসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিজিবি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ