জীবননগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৮-এমপি হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পিচমোড় নামক স্থানে হাবিলদার মো. সোহরব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আসামিবিহীন অবস্থায় ১ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আলমডাঙ্গা অফিস