শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ঝিনুক স্কুলে চুরির সময় দুই চোর আটক, গণধোলাই

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ঝিনুক স্কুলে চুরির সময় দুই চোর আটক, গণধোলাই

চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চুরির সময় দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঝিনুক স্কুলে চুরি করতে গেলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিম পাড়ার আনসার আলীর ছেলে হালিম (৪৮) ও জালশুকা গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে সালাম (৬০)।


পুলিশ সূত্রে জানায়, বুধবার রাত দুইটার দিকে চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুই চোর প্রবেশ করে। স্থানীয়রা জানতে পেরে তাদেরকে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করে। এসময় তাদের কাছ থেকে দুইটা হাড়ি, একটা কলস, তিনটা গামলা, দুইটি ঢাকনা উদ্ধার করা হয়। দুই চোরকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আটক দুই চোরের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতের সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদ্রাসায় সিলিং ফ্যান ও টিন বিতরণ