বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আইজিপির স্বীকৃতি পেলেন আলমডাঙ্গার টগর

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২৬ ইং
আইজিপির স্বীকৃতি পেলেন আলমডাঙ্গার টগর

আলমডাঙ্গার কৃতী সন্তান মো. রেজাউর রহমান টগর বাংলাদেশ পুলিশের ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ অর্জন করেছেন। বর্তমানে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ডিবি) হিসেবে দায়িত্ব পালন করছেন। বার্ষিক পুলিশ সপ্তাহে কাজের স্বীকৃতি হিসেবে আইজিপির হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। তার এ অর্জনে আলমডাঙ্গাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।


রেজাউর রহমান টগর আলমডাঙ্গার কোটপাড়ার বাসিন্দা। তিনি ১৯৯৪ সালে এরশাদপুর একাডেমি থেকে এসএসসি এবং ১৯৯৬ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২৭তম বিসিএসের মাধ্যমে ২০০৮ সালে উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২৮তম বিসিএসের মাধ্যমে ২০১০ সালে বাংলাদেশ পুলিশে এএসপি হিসেবে যোগ দেন। উল্লেখযোগ্যভাবে তিনি টানা তিনবার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন।


কর্মজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম, টাঙ্গাইল, এপিবিএন কক্সবাজার ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) হিসেবে কর্মরত রয়েছেন। তার পিতা মরহুম মকবুল হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি সততা ও দক্ষতার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।



কমেন্ট বক্স
notebook

আইজিপির স্বীকৃতি পেলেন আলমডাঙ্গার টগর