বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক অভিযান

ইয়াবা ও মদসহ তিনজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২৬ ইং
ইয়াবা ও মদসহ তিনজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময় গ্রেপ্তার মাদক কারবারিদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ৩৬ বোতল কেরু কোম্পানির মদ উদ্ধার করে পুলিশ। গতকাল বুধবার পৃথক সময়ে চুয়াডাঙ্গা বড় বাজার এলাকা ও ভালাইপুর মোড়ে বিশেষ অভিযান চলিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলৎদিয়ার দক্ষিণপাড়া মৃত শুকুর আলী মন্ডলের ছেলে চান্দু মন্ডল (৫০) ও দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের হান্নানের স্ত্রী জোছনা খাতুন (৬০) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রিফায়েতপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ছোটন আলী (৩৪)।



পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চলছে। ওই অভিযানের ধারাবাহিকতায় গতকাল গোপন সূত্রে মদ ও ইয়াবার বিষয়ে খবর পায় সদর থানার পুলিশ। পরে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বড় বাজারে অভিযান চালিয়ে চান্দু মন্ডলকে আটক করেন। পরে তার কাছ থেকে ৩৬ বোতল (৩৬ লিটার) মদ উদ্ধার করা হয়। 


অপর দিকে, বেলা দুইটার দিকে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ভালাইপুর মোড়ে অভিযান চালিয়ে ছোটন ও জোছনা নামে দুজনকে আটক করেন এসময় তাদের শরীর তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ  বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার