সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা র‌্যাবিস ভ্যাকসিন কার্যক্রম শুরু

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৬ ইং
আলমডাঙ্গা র‌্যাবিস ভ্যাকসিন কার্যক্রম শুরু

আলমডাঙ্গা পৌর এলাকায় বেওয়ারিশ কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিরোধে র‌্যাবিস ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পান্না আক্তার। পৌর প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম যৌথভাবে পরিচালনা করছে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা ও প্রাণিসম্পদ অধিদপ্তর।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত এক মাসে বেওয়ারিশ ও ক্ষ্যাপা কুকুরের কামড়ে প্রায় ২০ থেকে ২৫ জনকে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভায় ভ্যাকসিন সরবরাহ না থাকায় অনেককে বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিতে হয়েছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।


তিনি আরও বলেন,  পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদুল হক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম, সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাঈদ এম হিরনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, প্রথম পর্যায়ে পৌর এলাকার সব বেওয়ারিশ কুকুরকে র‌্যাবিস ভ্যাকসিন প্রদান করা হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী