রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে বাধন নামের এক মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে বাধন নামের এক মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় কামরুজ্জামান বাধন নামের এক মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি কামরুজ্জামান বাধন (৩২) ইসলাম পাড়ার আল আমিনের ছেলে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কামরুজ্জামান বাধনের ইয়াবা সেবনের তথ্য পায়। ওই তথ্যের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) লিটন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ইসলাম পাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় নিজ ঘরে ইয়াবা সেবন করার সমই তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ বছরের কারাদণ্ড ও ১০ টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন

জেলা প্রশাসনের (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। গতকালই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় সদর থান পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন হোসেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, কামরুজ্জামান বাধন মাদক সেবন করে তার পিতা মাতাকে নানা রকম অত্যাচার করতো। এমনকি মাদকের টাকা না পেলে তাদেরকে মারধর করতো বলেও অভিযোগ ছিল। গতকাল তার মাদক সেবনের অভিযোগ পেয়ে সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে পেশ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার কলেজপাড়ায় রহস্যময় প্রাণির আক্রমণ