দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর এলাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে যাচ্ছে| এতে হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে| স্থানীয়রা জানান, ওই সড়কটি এলাকার মানুষের ˆদনন্দিন চলাচলের একমাত্র পথ| কিন্তু বৃষ্টির পানি জমে থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে| বিশেষ করে সড়কটি একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হওয়ায় ছোট ছোট শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে বেশি সমস্যায় পড়তে হচ্ছে|
এলাকাবাসীর অভিযোগ, মূল সড়ক উঁচু হওয়া এবং দুই পাশে বাড়িঘর থাকায় পানি দ্রুত নামতে পারে না| ফলে অল্প বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়| বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা|
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মণ্টু বলেন, পানি নিষ্কাশনের জন্য একটি প্রকল্প অনুমোদন হয়েছে| মাটির নিচ দিয়ে ড্রেনের মাধ্যমে পানি ˆভরব নদীতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে| এ কাজে সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং টেন্ডারও সম্পন্ন হয়েছে| দ্রুত কাজ শুরু হবে বলে তিনি জানান|
প্রতিবেদক কার্পাসডাঙ্গা