মঙ্গলবার, ৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার গণমাধ্যম অঙ্গনে দৈনিক সময়ের সমীকরণ-এর ব্যতিক্রম উদ্যোগ

ডিজিটাল থেকে প্রাপ্ত আয়ের টাকা দেয়া হলো প্রতিনিধিদের
  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গার গণমাধ্যম অঙ্গনে দৈনিক সময়ের সমীকরণ-এর ব্যতিক্রম উদ্যোগ

চুয়াডাঙ্গার গণমাধ্যম অঙ্গনে এক ব্যতিক্রমী উদ্যোগের নজির গড়ল দৈনিক সময়ের সমীকরণ। সংবাদকর্মীদের শ্রম ও অবদানের স্বীকৃতি দিতে এবার প্রথমবারের মতো প্রতিনিধিদের সঙ্গে ডিজিটাল আয়ের অংশ ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটি। গতকাল সোমবার দুপুরে পত্রিকার প্রধান কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভা যেন পরিণত হয় এক আন্তরিক মিলনমেলায়। মাঠপর্যায়ে দিন-রাত পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করা প্রতিনিধিদের মুখে তখন সন্তুষ্টির হাসি। সভা শেষে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অর্জিত রেভিনিউয়ের পুরোটা প্রতিনিধিদের হাতে তুলে দেন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।


সভায় প্রধান সম্পাদক বলেন, এখন সময় বদলেছে, বদলেছে সংবাদ পরিবেশনের ধরণও। ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুততা, নির্ভুলতা ও বস্তুনিষ্ঠতার সমন্বয়ই আজকের সাংবাদিকতার মূল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠের প্রতিনিধিরাই পত্রিকার প্রাণশক্তি। তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করতেই এই উদ্যোগ- এমনটাই জানান তিনি। তিনি আরও বলেন, পাঠকের আস্থা অর্জনের একমাত্র পথ সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা। সময়ের সমীকরণ সেই অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চায়, যেখানে প্রতিটি সংবাদ হবে জনস্বার্থের পক্ষে, সত্যের পক্ষে।


পত্রিকার যুগ্ম সম্পাদক মেহেরাব্বিন সানভি তাঁর বক্তব্যে বলেন, প্রতিযোগিতামূলক গণমাধ্যমের এই সময়ে টিকে থাকতে হলে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। শুধু দ্রুত সংবাদ পাঠানোই নয়, বরং মানসম্মত ও তথ্যসমৃদ্ধ কনটেন্ট তৈরিতেও প্রতিনিধিদের দক্ষ হতে হবে। ডিজিটাল দক্ষতা বাড়ানোই এখন সময়ের দাবি, এ কথা উল্লেখ করে তিনি প্রতিনিধিদের পাশে থাকার আশ্বাস দেন।


সভায় উপস্থিত ছিলেন পত্রিকার সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, মো. রিপন হোসেন, অনলাইন ইনচার্জ সালিকিন মিয়া সাগর, নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিম, নাজমুল সামি, সার্কুলেশন ম্যানেজার মো. পারভেজ, দর্শনা অফিস প্রধান আওয়াল হোসেন, আলমডাঙ্গা অফিস প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজম, জীবননগর অফিস প্রধান জিএ জাহিদ বাবু, দর্শনা সহকারী অফিস প্রধান ওয়াসিম রয়েল, নিজস্ব প্রতিবেদক ইমতিয়াজ রয়েল (দর্শনা), দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশির, মাল্টিমিডিয়া রিপোর্টার রাদ্দুর রহমান পলক, হিজলগাড়ী প্রতিনিধি আরিফ হাসান, তিতুদহ প্রতিনিধি আকিমুল ইসলাম, সরোজগঞ্জ প্রতিনিধি রানা আহমেদ, আলমডাঙ্গা প্রতিনিধি খাইরুল ইসলাম, হাটবোয়ালিয়া প্রতিনিধি সেলিম রেজা, কার্পাসডাঙ্গা প্রতিনিধি মাহবুবুর রহমান মনি, উথলী প্রতিনিধি রাসেল হোসেন মুন্না, গাংনী অফিস প্রধান মাহবুব আলম, হরিণাকুণ্ডু প্রতিনিধি সোহরাব হোসেন, সহকারী ভিডিও এডিটর আতিকুর রহমান, ভয়েস আর্টিস্ট নুসরাত জাহান মৌলি, অফিস স্টাফ নাজমুল হাসান শান্ত, মাশরুর বাকি, ফয়সাল রহমান প্রমুখ।


অনুষ্ঠানের শেষ পর্বে ছিল রেভিনিউ বিতরণের মুহূর্ত, যা কেবল অর্থ প্রদান নয়, বরং এক ধরনের স্বীকৃতি, প্রেরণা এবং পারস্পরিক আস্থার প্রতিফলন। এই উদ্যোগ শুধু প্রতিনিধিদের উৎসাহিত করবে না, বরং স্থানীয় সাংবাদিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সামনে আরও বিস্তৃত পরিসরে কাজের পরিকল্পনা, পত্রিকার উন্নয়ন ও সম্প্রসারণ- সব মিলিয়ে সময়ের সমীকরণ এগিয়ে যেতে চায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে, আরও শক্তিশালী হয়ে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের গাংনীতে অসুস্থ মাদক ব্যবসায়ী স্বামীকে ছেড়ে দিয়ে