রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এপিএলের নিলামে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান

সামাজিক অবক্ষয় রোধে খেলার প্রসারের কোনো বিকল্প নেই
  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৬ ইং
এপিএলের নিলামে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (এপিএল) সিজন-২ এর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বেলা ৩টায় আলমডাঙ্গা জিস টাওয়ারে শুরু হয় এই নিলাম। নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। 


তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি আর নেশার আখড়ায় পরিণত হয়েছিল ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাগুলো। সামাজিক অবক্ষয় রোধে খেলার প্রসারের কোনো বিকল্প নেই। সরকার এবং আমাদের দলের পক্ষ থেকে খেলার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ এর সফলতা কামনা করছি, সেই সঙ্গে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 


নিলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিজেন্ডস অব মোমিন মালিতার স্বত্বাধিকারী ও পরিচালনা কমিটির উপদেষ্টা মোমিন মালিতা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ও পরিচালনা কমিটির উপদেষ্টা মীর আসাদুজ্জামান উজ্জ্বল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পরিচালনা কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ মন্ডল, সদস্যসচিব সাজ্জাদ হোসেন রুবেল, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও ১৬ টিমের কর্মকর্তারা। নিলাম অনুষ্ঠানে কলারের দায়িত্ব পালন করেন মো. হেলাল উদ্দিন।



কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার