রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকার সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৬ ইং
দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকার সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া ও রাঙ্গিয়ারপোতা এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।


উদ্বোধনকৃত সড়কগুলোর মধ্যে রয়েছে—আকন্দবাড়িয়া আবাসন প্রকল্প থেকে শৈলমারী বিলের ধার পর্যন্ত ১ হাজার ২৫০ মিটার এবং আকন্দবাড়িয়া থেকে রাঙ্গিয়ারপোতা পর্যন্ত ৭৫০ মিটার সড়ক।


উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গা-২ আসনে দায়িত্ব নেওয়ার পর দর্শনায় এটি তার প্রথম সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন। তিনি বলেন, “আমি চেষ্টা করে যাবো আমার আসনের কোনো রাস্তা কাঁচা থাকবে না। জনগণের জন্য কাজ করে যাবো। উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না।


তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা-২ আসন কৃষিপ্রধান এলাকা। সড়ক, ব্রিজ ও কালভার্ট উন্নত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারজাত করতে পারবেন, যা এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।


এসময় উপস্থিত ছিলেন এলজিইডির প্রকৌশলী আখতার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর আমির সাহিকুল ইসলাম অপুসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার