শুক্রবার, ১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে ইউএনও’র বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২৬ ইং
হরিণাকুণ্ডুতে ইউএনও’র বিদায় সংবর্ধনা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে হরিণাকুণ্ডু প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী ইউএনও মোহাম্মদ দিদারুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘হরিণাকুণ্ডুতে দায়িত্ব পালনকালে আমি সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে আপসহীন ও সোচ্চার ছিলাম। বিশেষ করে এ অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়ন ও কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আপনারা সবসময় এই জনপদের কৃষক ও কৃষির পাশে থাকবেন এবং তাদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবেন।’


হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান এল বি লিটন, সহসভাপতি মো. সাইফুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংবাদিক এম টুকু মাহমুদ ও মো. সৌরভ হোসেন।


এছাড়া রিপোর্টার ইউনিটের সভাপতি মকলেছুর রহমান লাড্ডু, সহসভাপতি মাহবুব মোরশেদ শাহিন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাংবাদিক রবিউল ইসলামসহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ দিদারুল আলম গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। সম্প্রতি তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। সেখানে তাকে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা অর্পণ করে বদলি করা হয়েছে। সংবর্ধনা শেষে উপস্থিত সাংবাদিকরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।



কমেন্ট বক্স
notebook

শৈলকূপার এক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গাল টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি