শুক্রবার, ১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চিরকুটে প্রেমিকের নাম, মৃত্যু নিয়ে রহস্য!

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২৬ ইং
চিরকুটে প্রেমিকের নাম, মৃত্যু নিয়ে রহস্য!

চুয়াডাঙ্গা শহরের একটি ভাড়া বাসা থেকে মুমতাহেনা অহনা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে শহরের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। মুমতাহেনা অহনা গোপালগঞ্জ জেলা সদরের আনিসুর রহমানের মেয়ে। চাকরির সুবাদে তিনি চুয়াডাঙ্গায় অবস্থান করছিলেন। তিনি চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের ‘রংধনু গিফট গার্ডেনে’ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, পাশের বাসার কয়েকজন শিশু খেলার সময় জানালা দিয়ে অহনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। পরে পুলিশে খবর দেওয়া হলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


অহনার সহকর্মীরা জানান, ‘অহনা দীর্ঘদিন ধরে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল এবং তাদের বিয়ের কথাবার্তাও চলছিল। তবে সম্প্রতি অহনা কিছুটা অন্য মনস্ক থাকতো। মৃত্যুর আগের দিনও কর্মস্থলে আসলে আমরা ওর হাতে কাটার দাগ দেখাতে পাই। তবে ও এ ব্যাপারে কিছুই বলেনি আমাদের।’


পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে শ্রাবণ রহমান জিতু নামে এক যুবককে নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন বলে উল্লেখ রয়েছে। সেখানে ওই যুবকের সঙ্গে এক মাস সংসার করার কথাও লেখা আছে। একইসঙ্গে তার প্রতি ভালোবাসার কথাও উল্লেখ করে কিছু ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে একটি ছেলের সঙ্গে সম্পর্কের বিষয় উল্লেখ আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে মেয়েটির পরিবারের পক্ষ থেকে এখনো যোগাযোগ করা হয়নি।’



কমেন্ট বক্স
notebook

শৈলকূপার এক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গাল টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি