মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মাদ্রাসাছাত্রীকে ইভটিজিং, যুবককে গণধোলাই

সতর্ক করে ছেড়ে দিল ভ্রাম্যমাণ আদালত
  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৬ ইং
জীবননগরে মাদ্রাসাছাত্রীকে ইভটিজিং, যুবককে গণধোলাই

জীবননগর পৌর ৫ নম্বর ওয়ার্ডের ব্রিজ মোড়ে এক মাদ্রাসাছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে নিলয় (৩০) নামের এক যুবককে আটক করে ধণধোলই দিয়েছে স্থানীয় জনতা। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিলয় মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া বাজারপাড়া এলাকার মৃত জালাল শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ক্ষুব্ধ জনতা নিলয়কে আটক করে এবং গণধোলাই দেয়। পরে বিষয়টি জীবননগর থানায় জানানো হলে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগর দে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর নিলয়ের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তা বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক কোনো সাজা প্রদান না করে সতর্ক করে তাকে ছেড়ে দেন। এসময় ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ১৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা