মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মুক্তিযোদ্ধা কমিটি নিয়ে অনাস্থা একাংশের

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৬ ইং
জীবননগরে মুক্তিযোদ্ধা কমিটি নিয়ে অনাস্থা একাংশের

সদ্য গঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জীবননগর উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটি নিয়ে অনাস্থা প্রকাশ করেছে একাংশ। গতকাল সোমবার তারা অনাস্থা প্রকাশ করে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিতভাবে জানান। লিখিত আবেদনে বীর মুক্তিযোদ্ধারা জানান, বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান অতীতে দায়িত্ব পালনকালে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সমন্বয় না করে এককভাবে কার্যক্রম পরিচালনা করেছেন। এমনকি বিপদ-আপদে সহযোগিতার আহ্বান জানানো হলেও তারা কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন তারা। এ কারণে তার প্রতি মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়েছে।


অতীতে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা মো. দলিল উদ্দীন দলু মিয়াকে মুক্তিযোদ্ধাদের সার্বিক বিষয় দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এবং মুক্তিযোদ্ধাদের আস্থা অর্জন করেছেন। বর্তমানে জীবিত ৬৮ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে এলাকায় অবস্থানরত ৫৩ জনের সমর্থনে দলিল উদ্দীন দলু মিয়াকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট একটি বিকল্প কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতি মুক্তিযোদ্ধাদের পূর্ণ আস্থা রয়েছে বলে তারা দাবি করেন। তারা মুক্তিযোদ্ধারা সাইদুর রহমানের নেতৃত্বে গঠিত আহ্বায়ক কমিটির প্রতি সম্পূর্ণ অনাস্থা জ্ঞাপন করে সেটি বাতিল করে তাদের প্রস্তাবিত কমিটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ১৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা