মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের প্রস্তুতি সভা

শ্রমিকদের আনন্দে বাড়তি উদ্যোগ নেওয়ার আহ্বান
  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের প্রস্তুতি সভা

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত- আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।


তিনি বলেন, সকলের সম্মতিতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় টাউন মাঠ থেকে শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে নানা আয়োজন রাখা হয়েছে। তিনি আরও বলেন, ‘যেহেতু এটি একটি জাতীয় দিবস, তাই আমরা সবাই মিলে যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দিনটি পালন করব।’


জেলা প্রশাসক জানান, দিবসটি পালনের জন্য সরকারি বরাদ্দ রয়েছে ৭৫ হাজার টাকা। তিনি শ্রমিক সংগঠনের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নিজেদের উদ্যোগে শ্রমিকদের জন্য অতিরিক্ত কিছু আয়োজন করতে পারেন। সারাবছর শ্রমিকদের দ্বারা আপনারা উপকৃত হন, তাই এই একটি দিনে তাদের জন্য কিছু করলে তারা আনন্দিত হবে।’ সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ দিবসের বিভিন্ন কর্মসূচির দায়িত্ব গ্রহণ করেন এবং এ বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সহকারী কমিশনার আশফাকুর রহমান ও মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার (শাবু)সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ১৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা