রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় দুই মাদকসেবীকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেলস্টেশনের পাশে সাহেব বাংলো এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ।


সাজাপ্রাপ্ত দুজন হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার মৃত বসির মিয়ার ছেলে দীন মোহাম্মদ(৪৬) এবং সদর উপজেলার নবীননগর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে ওমর আলী(৫৬)।


জানা গেছে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে সদর থানা-পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশে সাহেব বাংলো এলাকায় অভিযান চালান। অভিযানকালে মদ্যপ অবস্থায় আটক করা হয় দীন মোহাম্মদ ও ওমর আলীকে। এসময় দীন মোহাম্মদের কাছ থেকে ৬৫০ মিলি বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। পরে সেখানেই জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতে দীন মোহাম্মদকে ৬ মাসের কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড এবং ওমর আলীকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ধ্বংস করা হয় মদ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড