বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে ৮ দফ দাবি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা পরিষদ বাগান পাড়ায় হরিজন সম্প্রদায়ের জীবন-যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী মৌলিক মানবাধিকার নিশ্চয়তা বিধান মানবসত্তার পূর্ণমর্যাদা ও মূল্যবোধের স্বীকৃতির দাবিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি দয়াল সদদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হরিজন মানবাধিকর ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুদর্শন কুমার বাসফোর (তিথিল)। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. নন্দ কুমার বাশফোর, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি আজারুজ্জামান আক্তার, হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা শ্রীমান। আলোচনা সভা সঞ্চালনা করেন শ্রী প্রদীপ সর্দার
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ সরকারকে ৮ দফ দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক