রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তীব্র দাবদাহে হাটবোয়ালিয়ায় তাল পাখার কদর বেড়েছে

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২৬ ইং
তীব্র দাবদাহে হাটবোয়ালিয়ায় তাল পাখার কদর বেড়েছে

দেশজুড়ে চলমান তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে জনজীবন যখন হাঁসফাঁস অবস্থা। এই গরম থেকে স্বস্তি পেতে আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী তাল পাখার কদর বেড়েছে।  সরেজমিনে দেখা যায়, প্রখর রোদ আর অসহনীয় গরমে স্বস্তি পেতে সাধারণ মানুষ ভিড় করছেন পাখার দোকানগুলোতে। হাট ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতাদের উপচে পড়া ভিড়ে দোকানগুলো মুখর হয়ে উঠেছে। কেউ পরিবারের জন্য একাধিক পাখা কিনছেন, আবার কেউ দৈনন্দিন ব্যবহারের জন্য নিচ্ছেন তাল পাখা।


চলমান পরিস্থিতিতে বিদ্যুৎচালিত ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিকল্প হিসেবে তাল পাখার ব্যবহার বেড়েছে চোখে পড়ার মতো। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিদ্যুতের ঘাটতি বা লোডশেডিংয়ের কারণে তাল পাখাই অনেকের একমাত্র ভরসা হয়ে উঠেছে। পরিবেশবান্ধব ও সহজ ব্যবহারের কারণে এর চাহিদা দিন দিন বাড়ছে।


স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, এই গরমে বাইরে দাঁড়ানোই কষ্টকর হয়ে পড়েছে। ফ্যান বা বিদ্যুতের ওপর সবসময় নির্ভর করা যায় না, তাই তাল পাখাই এখন আমাদের সবচেয়ে বড় ভরসা। কম দামে সহজে পাওয়া যায় বলে সবাই কিনছে।


পাখা বিক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর দাবদাহ বেশি হওয়ায় তাল পাখার বিক্রি কয়েকগুণ বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন ক্রেতা আসছেন এবং অনেকেই একাধিক পাখা কিনে নিয়ে যাচ্ছেন। এতে স্থানীয় কারিগর ও বিক্রেতাদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড