মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস ব্রিফিং

হামের টিকা পাবে ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ শিশু
  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৬ ইং
ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস ব্রিফিং

ঝিনাইদহ জেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আজ সোমবার থেকে শুরু হচ্ছে বিশেষ জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি। গতকাল রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে জেলার বর্তমান হাম পরিস্থিতি এবং টিকাদান অভিযানের প্রস্তুতি তুলে ধরা হয়।


প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ডা. ফারহানা তাসনিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি আসিফ কাজল, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা আব্দুর রহমান রাজু, রিপোর্টার ইউনিটের সভাপতি এমএ কবীরসহ অংশ গ্রহণ করেন জেলার প্রায় ৬০ জন গণমাধ্যমকর্মী।


সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ দিনব্যাপী এই কর্মসূচি জেলার ৫টি উপজেলার এক হাজার ৭৬৪টি কেন্দ্রে একযোগে পরিচালিত হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সের নিচে মোট ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে। সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল জানান, জেলায় এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৭৫ জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৬৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ল্যাব পরীক্ষায় ৮ জনের শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে ২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন আশ্বস্ত করে বলেন, ঝিনাইদহ বর্তমানে সংক্রমণের দিক থেকে ‘গ্রিন জোনে’ অবস্থান করছে। হাম রুবেলা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা জরুরি বলে সিভিল সার্জন মনে করেন।



কমেন্ট বক্স
notebook

এনসিপি নেতার বাড়ির আশপাশে আগুন দেয়ার অভিযোগ