চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে মহিলা দলের সম্মেলন। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লা থেকে প্রায় ৭০০ নারী এ সম্মেলনে এই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩টায় খাসকররা স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বহ্নি। সম্মেলনে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা দল নেত্রী চম্পা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের কৃষি ও নারী সমাজের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁরা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের ক্ষমতায়নে কার্যকর নীতি গ্রহণ করেছিলেন। আগামী দিনেও বিএনপি নারীদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, “আমরা জানি, দেশের মা-বোনেরা সবসময় ধানের শীষকেই সমর্থন দিয়ে এসেছেন। সুযোগ পেলেই তাঁরা বিএনপিকে ভোট দিয়ে নিজেদের আস্থা প্রকাশ করেন। কিন্তু দুঃখজনকভাবে, একটি রাজনৈতিক দল ধর্মকে পুঁজি করে বিভ্রান্তিকর প্রচারণায় নেমেছে। তারা বলে বেড়াচ্ছে, ‘একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে জান্নাত মিলবে’। আমি স্পষ্ট করে বলতে চাই, জান্নাত কোনো ভোটের প্রতীক নয়। ধর্মকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার অত্যন্ত নিন্দনীয় ও বিপজ্জনক।”
তিনি বলেন, ‘আমরা সবাই নিজ নিজ ধর্মবিশ্বাসে অটল, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ এবং আগামী দিনের বাংলাদেশ গঠনে তারেক রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দিতে হবে।’
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ছালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রাজা।
সম্মেলনটি সঞ্চালনা করেন ইউনিয়ন মহিলা দল নেত্রী মর্জিনা খাতুন। সমম্মেলনে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সাফায়েত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, মহিলা দল নেত্রী শ্রীমতি অসীমা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা আনছার আলী জোয়ার্দ্দার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন বাবলু, ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান মাস্টার, যুগ্ম সম্পাদক তমসের আলী ও ফরিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জিহাদ, সদস্য আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দল নেতা আলম, বুলবুল আহমেদ শিপন, মৎস্যজীবী দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহীন, বিভিন্ন ওয়ার্ডের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আইরিন রহমান সাথী।
নিজস্ব প্রতিবেদক