মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই আহত

  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২২ ইং
গাংনীতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই আহত
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই সিরাজুল ইসলাম (৪৭) আহত হয়েছেন। আহত সিরাজুল চেংগাড়া গ্রামের  মোল্লাপাড়ার আব্দুল গনির ছেলে। গতকাল শুক্রবার বিকেলের দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিরাজুলের পরিবারের লোকজনকে বাড়ি থেকে বেরাতে ব্যঘাত ঘটাতে তার ছোট ভাই ওয়াসিম গাছ লাগিয়ে রাস্তা অবরোধ করছিলেন। এসময় সিরাজুল নিষেধ করতে গেলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ওয়াসিমের হাতে থাকা হাসুয়া দিয়ে সিরাজুলকে কুপিয়ে জখম করেন। প্রতিবেশীরা আহত সিরাজুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল