মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া বাজারে ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২২ ইং
আন্দুলবাড়ীয়া বাজারে ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা

জাহিদুল ইসলাম মামুন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে একটি ফার্মেসি মালিকের ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় আন্দুলবাড়ীয়া বাজারের প্রাণকেন্দ্র মিশুকষ্ট্যান্ডে অবস্থিত মেসার্স আনোয়ার ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসময় তিনি ফার্মেসি মালিক আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩দিনের জেল প্রদান করেন। এ অভিযানে সহযোগিতা করেন শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেনসহ সঙ্গীয় ফোর্স।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল