দামুড়হুদা সদর ইউপি নির্বাচনে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী হাজী আব্দুল কাদের
- আপলোড তারিখঃ
০৭-১১-২০২১
ইং
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল কাদের দিনভর গণসংযোগ করেছেন। গতকাল শনিবার তিনি ইউনিয়নের চিৎলা, গোবিন্দহুদাসহ এলাকার বিভিন্ন গ্রামে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, ‘আপনারা আমাকে নির্বাচিত করলে দামুড়হুদা সদর ইউনিয়ন হবে জনগণের জন্য সেবা কেন্দ্র।’
স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী হাজী আব্দুল কাদের আরও বলেন, উন্নয়ন করতে হলে যোগ্য প্রার্থীকে ভোট দিন, উন্নয়ন বুঝে নিন। ইউনিয়নবাসীর সমস্যার সমাধান করতে জনগণকে সাথে নিয়ে কাজ করব।
গণসংযোগকালে হাজী আব্দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, অ্যাড. আবু তালেব বগাসহ শতাধিক ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী। (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স