মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক কসাইয়ের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২১ ইং
আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক কসাইয়ের মর্মান্তিক মৃত্যু
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরিফুল হোসেন নামে এক কসাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল হোসেন (৫৫) আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বাজারে কসাইয়ের কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে (ফোকোটের) নিকট রেললাইনের ওপর বসেছিলেন শরিফুল হোসেন। এসময় দর্শনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রেনের একটি খালি ইঞ্জিন শরিফুল হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শরিফুল হোসেনের মরদেহ উদ্ধার করে। চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক নরেশ চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ঘটনার খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল